9:40 am, Wednesday, 20 May 2026

যশোরে যুবলীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়ায় হৃদয়,শাওনসহ আরও কয়েকজন আটক

  • Rihan Hossain
  • Update Time : 01:06:16 pm, Tuesday, 11 November 2025
  • 885 Time View

যশোরে যুবলীগের ঝটিকা মিছিল: হৃদয় ও শাওনসহ কয়েকজন আটক

যশোরে যুবলীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে হৃদয় ও শাওনসহ কয়েকজনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক হৃদয় যশোরের ষষ্টিতলা পাখিপট্টি এলাকার বাসিন্দা এবং ক্রসফায়ারে নিহত হাফিজুর রহমান মরার ছেলে। তিনি সাবেক কাউন্সিলর হাজী সুমনের ঘনিষ্ঠ অনুসারী হিসেবে পরিচিত। অপরজন শাহানেওয়াজ ফেরদৌস শাওন, তিনি ৯ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য।

পুলিশ সূত্রে জানা গেছে, ঝটিকা মিছিলে অংশগ্রহণ এবং সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে তাদের আটক করা হয়েছে। এছাড়া চলমান অভিযানে আরও কয়েকজনকে হেফাজতে নেওয়া হয়েছে বলে জানা গেছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।

কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত বলেন, “অভিযান অব্যাহত রয়েছে। তদন্তের স্বার্থে এখনই বিস্তারিত কিছু বলা যাচ্ছে না। রাতভর অভিযান চলবে, বুধবার এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।”

উল্লেখ্য, মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরে এক বিক্ষোভ মিছিল বের করেন যুবলীগের পরিচয়দানকারী একদল যুবক। দাবি করা হয়, ওই মিছিলটি আয়োজন করেছিলেন সাবেক কাউন্সিলর হাজী সুমন। এ ঘটনার একটি ভিডিও তিনি নিজের ফেসবুক পেজেও শেয়ার করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md Anwar Hossain

Popular Post

যশোরের নতুন ডিসি আশেক হাসান

যশোরে যুবলীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়ায় হৃদয়,শাওনসহ আরও কয়েকজন আটক

Update Time : 01:06:16 pm, Tuesday, 11 November 2025