5:39 pm, Monday, 20 April 2026

যশোরে সাবেক কাউন্সিলরসহ আটক ২

  • Md Masud
  • Update Time : 12:51:44 pm, Sunday, 9 November 2025
  • 537 Time View

যশোরের বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক ও সাবেক পৌর কাউন্সিলর মিজানুর রহমান এবং দরাজহাট ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সভাপতি সাহেব আলীকে আটক করেছে পুলিশ। শনিবার রাতে অভিযান চালিয়ে তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়। পরদিন রবিবার তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক মিজানুর রহমান দোহাকুলা গ্রামের মৃত ইছহাক মোল্যার ছেলে এবং সাহেব আলী হাবুল্যা গ্রামের ইব্রাহিম মোড়লের ছেলে।

গত বছরের ডিসেম্বর মাসে বন্দবিলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক খোকন লস্কর বাঘারপাড়া উপজেলা আওয়ামী লীগের ৩০৮ জন নেতা-কর্মীর বিরুদ্ধে ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের অভিযোগে একটি মামলা দায়ের করেন। ওই মামলার সন্দেহভাজন আসামি হিসেবে মিজানুর রহমান ও সাহেব আলীকে আটক দেখানো হয়েছে।

বাঘারপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) ফকির তাইজুর রহমান জানান, “আটকের পর যথাযথ প্রক্রিয়া শেষে রবিবার তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।”

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md Anwar Hossain

Popular Post

যশোরের নতুন ডিসি আশেক হাসান

যশোরে সাবেক কাউন্সিলরসহ আটক ২

Update Time : 12:51:44 pm, Sunday, 9 November 2025