5:38 pm, Monday, 20 April 2026

হত্যা মামলার আসামি শাওন যশোর পিবিআই’র হাতে আটক

  • Md Semul Molla
  • Update Time : 01:00:33 pm, Sunday, 9 November 2025
  • 539 Time View

আটক শাওন

নড়াইলের কালিয়া উপজেলায় ব্যবসায়ী কালু হাওলাদার (৪৫) হত্যা মামলার অন্যতম আসামি শাওন ওরফে সোহান (৩৫)–কে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) যশোর ইউনিট। রোববার দুপুর আড়াইটার দিকে খুলনা জেলার দিঘলিয়া থানার বারাকপুর গ্রামে তার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

পিবিআই সূত্রে জানা যায়, নিহত কালু হাওলাদার খুলনা জেলার লবণচরা থানার বাসিন্দা এবং জাহাজের স্ক্র্যাপ ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। তিনি আসামি হেলাল শিকদার, রবি মোড়ল, মনিরুল শেখ মনির ও শাওনের সঙ্গে যৌথভাবে ব্যবসা করতেন। ব্যবসায়িক বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

মামলার এজাহার অনুযায়ী, গত ২০ মার্চ রাত সাড়ে ১১টার দিকে আসামি হেলাল শিকদার ফোন করে কালু হাওলাদারকে জানায়, ‘জাহাজ এসেছে, মালামাল কিনতে হবে।’ এরপর তিনি টাকা নিয়ে বাড়ি থেকে বের হন। পরদিন ভোরে সেহরির সময় তার মেয়ে ফোন করলে মোবাইল বন্ধ পান। ২২ মার্চ পরিবার থেকে খুলনা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়।

এরপর ২৩ মার্চ নড়াইলের কালিয়া উপজেলার বুড়িখালী খেয়াঘাটের নবগঙ্গা নদী থেকে কালু হাওলাদারের মরদেহ উদ্ধার করে পুলিশ।

পরে নিহতের মেয়ে রুবিনা খাতুন বাদী হয়ে ২৬ মার্চ কালিয়া থানায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৫-৬ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটির তদন্তভার পরে পিবিআই যশোরের হাতে আসে।

রোববার পিবিআই যশোর জেলার একটি টিম খুলনার দিঘলিয়া উপজেলায় অভিযান চালিয়ে শাওনকে গ্রেফতার করে। পিবিআই জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাওন হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে।

পিবিআই কর্মকর্তারা আরও জানান, শাওনের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, যা মামলার তদন্তে সহায়ক হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md Anwar Hossain

Popular Post

যশোরের নতুন ডিসি আশেক হাসান

হত্যা মামলার আসামি শাওন যশোর পিবিআই’র হাতে আটক

Update Time : 01:00:33 pm, Sunday, 9 November 2025