যশোর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি রাজু রানাকে কোতোয়ালি থানা পুলিশ আটক করেছে। সোমবার রাত সাড়ে সাতটার দিকে যশোর শহরের মুরালি মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি পুলিশের হেফাজতে আছেন এবং জিজ্ঞাসাবাদ চলছে। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর কাজী বাবুল।
তিনি জানান, রাজু রানার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই তাকে আটক করা হয়েছে। পুলিশি অভিযান এখনো চলমান।
Rihan Hossain 









