বেনাপোল প্রতিনিধি: যশোর ৮৫ শার্শা-১ আসনের সাবেক এমপি মফিকুল হাসান তৃপ্তি বেনাপোল পোর্ট থানার পুটখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডে হাইস্কুল মাঠে ত্রায়োদশ জাতিয় নির্বাচন উপলক্ষে এক উঠান বৈঠকে বলেন, আমরা চাই এদেশের মানুষ সুখে শান্তিতে এবং আত্নমর্যদার সাথে বসবাস করুক। কারো গোলাম হয়ে নয় সে লক্ষে বাংলাদেশ জাতিয়তাবাদি দল বিএনপি কাজ করছে। ইমিমধ্যে বিএনপি কর্মপরিকল্পনা করেছে দল যদি ক্ষমতায় যায় প্রথম পরিকল্পনা রয়েছে এক কোটি মানুষের জন্য কর্মের সংস্থান। দেশের বিশাল কর্মক্ষম জনগোষ্টিকে শ্রমবাজারে নিয়োজিত করাই হবে যে কোন সরকারের জন্য গুরুত্বপুর্ণ কাজ। এ হিসাবে বিএনপি একটি সময়পোযোগি পরিকল্পনা করছে এবং সেই লক্ষে জনগনের জন্য কাজ করবে। আপনারা জানেক বিগত সরকারের আমলে দেশ থেকে প্রায় পাঁচ লাখ কোটি টাকা পাচার হয়ে গেছে। আমরা এখনো অর্থনৈতিক ভাবে ঘুরে দাড়াতে পারি নাই।
সোমবার (১১ নবেম্বর) পুটখালী ইউনিয়ন বিএনপির কর্তৃক আয়োজিত উঠান বৈঠক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি তবিবুর রহমান মোড়ল । এসময় প্রধান অতিথি হিসাবে মফিকুল হাসান তৃপ্তি বলেন, আমরা দেশে উন্নয়ন চাই, শান্তি চাই। আমরা কখনো কোন নিরাপরাধ মানুষের উপর নির্যাতন নিপীড়ন অত্যাচার অন্যায় হোক এটা চাই না। বিগত আওয়ামী সরকার দীর্ঘ ১৫ টি বছর মানুষকে জিম্মি করে হত্যা মামলা খুন গুম এর মত নিকৃষ্ট কাজ করেছে । মানুষ তাদের মুখের ভাষা ব্যাক্ত করতে পারেনি। আমরা চাই এদেশের সকল মানুষ নিরাপদে বসবাস করুক।
এ সময় উপস্থিত ছিলেন পুটখালী ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজুর রহমান,সাধারন সম্পাদক আব্দুল কাদের, শার্শা উপজেলা যুবদলের সদস্য সচিব ইমদাদুল হক ইমদা যুগ্ম আহবায়ক আল মামুন বাবলু যুবদল ছাত্রদল সহ অঙ্গসংঠনের নেতা কর্মীরা
Rihan Hossain 












