5:44 pm, Monday, 20 April 2026
Jessore Today

পুটখালী ইউনিয়নে ধানের শীষের প্রার্থী মফিকুল হাসান তৃপ্তির গণসংযোগ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকের পক্ষে জনসমর্থন বাড়াতে শার্শা উপজেলার পুটখালী ইউনিয়নে ব্যাপক গণসংযোগ করেছেন যশোর-১ (শার্শা) আসনে বিএনপি মনোনীত প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি।

সোমবার বিকেলে তিনি বালুন্ডা বাজারে ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং পরবর্তীতে বালুন্ডা হাইস্কুল মাঠে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

বক্তব্যে মফিকুল হাসান তৃপ্তি বলেন,

“বিএনপি কখনো অপকর্ম বা প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। অতীতে যারা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে, অন্যায়ের রাজনীতি করেছে, আমরা তাদের ধারাবাহিকতায় নেই। বিএনপি জনগণের অধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচারের পক্ষে দৃঢ় অবস্থান নিয়েছে। ধানের শীষ মানেই মানুষের ভোটের অধিকার পুনরুদ্ধারের প্রতীক। তাই আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে জনগণ ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবে।”

বালুন্ডা ওয়ার্ড বিএনপির সভাপতি কবির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক তাজউদ্দীন আহম্মেদ, আইন বিষয়ক সম্পাদক মশিয়ার রহমান এবং জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ইমদাদুল হক ইমদা।

এ ছাড়া সভায় আরও উপস্থিত ছিলেন—
বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সভাপতি এএইচএম আসাদুজ্জামান মিঠু, সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির আলম, কায়বা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, গোগা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদ, পুটখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হবিবর রহমান হবি, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আল মামুন বাবলু, যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান আসাদ ও মেহেদী হাসান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাকিবুল হাসান রিপন, মহিলা বিষয়ক সম্পাদক পারুল আক্তার, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহিদুল ইসলাম শহীদ, যোগাযোগ সম্পাদক জনি হায়দার, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বিপ্লব হোসেন, ছাত্রনেতা রনি আহম্মেদ, বেনাপোল পৌর ছাত্রদলের সদস্য সচিব ইশতিয়াক শাওন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক তোফাজ্জল হোসেন তুহিন ও যুগ্ম আহ্বায়ক আতিকুজ্জামান সনি প্রমুখ।

গণসংযোগ ও উঠান বৈঠককে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা গেছে। স্থানীয় ভোটার ও নেতাকর্মীরা আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md Anwar Hossain

Popular Post

যশোরের নতুন ডিসি আশেক হাসান

Jessore Today

পুটখালী ইউনিয়নে ধানের শীষের প্রার্থী মফিকুল হাসান তৃপ্তির গণসংযোগ

Update Time : 12:28:28 pm, Monday, 10 November 2025