5:41 pm, Monday, 20 April 2026

শেখ হাসিনার গোপালগঞ্জ-৩ আসনে নির্বাচন করতে চায় হিরো আলম!

  • Rihan Hossain
  • Update Time : 05:34:52 am, Thursday, 6 November 2025
  • 660 Time View

আলোচিত-সমালোচিত কন্টেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো আলম আবারও রাজনৈতিক মঞ্চে সক্রিয় হয়েছেন। সম্প্রতি গণমাধ্যমকে তিনি জানিয়েছিলেন, ঢাকার ১৭ আসন থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন।

কিন্তু এবার হিরো আলম নতুন পরিকল্পনা ঘোষণা করলেন। তিনি সামাজিকমাধ্যমে পোস্টে লিখেছেন, জনগণ সাহস দিলে গোপালগঞ্জ শেখ হাসিনার আসনে নির্বাচন করতে চাই। কি গোপালগঞ্জের লোক ভোট দেবেন তো?

এই পোস্ট মুহূর্তে ভাইরাল হয়ে যায়। মন্তব্যের ঘরে নেটিজেনদের প্রতিক্রিয়া মিশ্র। কেউ লিখেছেন, গোপালগঞ্জে সরাসরি গিয়ে জিজ্ঞেস করে আসুন। অন্যজন বলেছেন, তুমি এসব করে বেশ ভালোই বিজনেস করা শিখে গেছ! অতিরিক্ত কোনো কিছু ভালো না। আরেকজন মন্তব্য করেছেন, এটা আপনার জন্য ভুল সিদ্ধান্ত।

গোপালগঞ্জ-৩ আসনটি গঠিত টুঙ্গিপাড়া ও কোটালীপাড়া থেকে। এই আসনে মোট ভোটার সংখ্যা ২ লাখ ৯০ হাজার ৩০০ জন। এ আসনে জাতীয় নির্বাচনে অংশ নিয়েছিলেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

হিরো আলমের রাজনৈতিক যাত্রা ২০১৮ সালে শুরু হয়। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বগুড়া থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন। যাচাই-বাছাইয়ে প্রার্থিতা বাতিল হলেও আদালতের আদেশে তা পুনর্বহাল হয় এবং ‘সিংহ’ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে ভোটের দিন কারচুপির অভিযোগ তুলে তিনি নির্বাচন বর্জন করেন।এরপর ঢাকার ১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুকের মৃত্যুর পর অনুষ্ঠিত উপনির্বাচনেও হিরো আলম অংশ নেন। সেই নির্বাচনে এক কেন্দ্রে তার ওপর হামলার ঘটনা ঘটেছিল।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Md Anwar Hossain

Popular Post

যশোরের নতুন ডিসি আশেক হাসান

শেখ হাসিনার গোপালগঞ্জ-৩ আসনে নির্বাচন করতে চায় হিরো আলম!

Update Time : 05:34:52 am, Thursday, 6 November 2025